ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত দিল্লির দুই ক্রিকেটার 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৫, ২৮ ডিসেম্বর ২০১৯
যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত দিল্লির দুই ক্রিকেটার 
ফাইল ফটো

কলকাতার এক হোটেলে বড়দিনের পার্টিতে নারীদের সঙ্গে অশোভন মূলক আচরণে অভিযুক্ত হয়েছেন দিল্লির দুই অনুর্ধ্ব-২৩ ক্রিকেটার।

দিল্লি টিম ম্যানেজারের রিপোর্ট পাওয়ার পরই তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) এর এক কর্মকর্তা এমনটাই জানান।

সিকে নায়ডু ট্রফি খেলতে এই মুহূর্তে দিল্লির দল রয়েছে কলকাতা শহরে। ডিডিসিএ'র সূত্র বলছে, ক্রিসমাস পার্টিতে অভিযুক্ত ক্রিকেটাররা কয়েকজন নারীকে ধাওয়া করেন। এমনকি তাদের হোটেলের ঘরের দরজায় ক্রমাগত ধাক্কা দিয়ে উত্ত্যক্ত করতে থাকেন। এরপর ওই নারীরা হোটেলের রিসেপশনে অভিযোগ দেন। এরপর ওই ক্রিকেটারদের অন্য হোটেলে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে তাদের দিল্লিতে ফেরত পাঠিয়ে দেয়া হয়।

ডিডিসিএ'র এক কর্মকর্তা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ক্রিকেটারদের বিরুদ্ধে নারীদের উত্যক্ত করার অভিযোগ পাওয়ার পরই তাদের ওই হোটেল থেকে সরিয়ে দেয়া হয়। ম্যানেজারের রিপোর্ট পাওয়ার পরই বিষয়টা নিশ্চিত করি আমরা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি-বাংলাদেশ/আরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!